ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী Logo দেশের সব খামারিকে ‘কৃষক কার্ডের’ আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে Logo নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির Logo অস্ট্রেলিয়ায় পড়তে এসে দুই মাসের মধ্যেই প্রাণ গেল তাসনিমের Logo কেরানীগঞ্জে পোশাক মার্কেটে আগুন Logo বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ Logo পররাষ্ট্র দপ্তর পরামর্শ নিয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার সমঝোতা স্মারক সই Logo প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড Logo আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সুরানন্দ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাকিল (২৪) ও আলাদিপুর গ্রামের রবুর ছেলে আব্দুল আলীম (৩০)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ মার্চ রাতে ১৪ বছরের স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে সুরানন্দ গ্রামের হাবিবুল্লাহ শাহের আম বাগানের দোচালা ঘরে নিয়ে যায় সাকিল। সেখানে সাকিল ও আব্দুল আলীম ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ছাত্রী নিজেই থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। 

শুনানি শেষে আজ ১০ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত দুইজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় জরিমানার টাকা ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। 

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে উচ্চ আদালতে আপিল করা বলে জানিয়েছে আসামিপক্ষ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৪:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫