সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে নিয়ে যা বললেন হিজবুল্লাহ মহাসচিব

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের সাথে করা ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও তেল আবিব সরকার প্রায়শই চুক্তি লঙ্ঘন করে চলেছে।

শেখ নাইম কাসেম সোমবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুত থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে বলেন, আমাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির কোনও লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়নি। যদিও ইসরায়েলি পক্ষ ৩ হাজার বারেরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে। 

তিনি লেবাননের সরকারকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দায়িত্ব রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টার হিসেবে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে ইসরায়েলকে অবিলম্বে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন।

তিনি লেবাননের ওপর চলমান ইসরায়েলি হামলার বিষয়ে বলেন, বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি ভবনে সর্বশেষ বিমান হামলা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এবং সমর্থন নিয়ে করা হয়েছে। লেবাননে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে। লেবাননের স্থিতিশীলতা বিপন্ন হলে তাদের স্বার্থ রক্ষা করা যাবে না।

শেখ কাসেম বলেন, ইসরায়েল অব্যাহত আগ্রাসন, দখলদারিত্ব এবং রাজনৈতিক চাপের মাধ্যমে লেবাননকে দুর্বল করতে চাইছে। লেবাননের শক্তি তার প্রতিরোধ ফ্রন্ট, সশস্ত্র বাহিনী এবং জাতির মধ্যে নিহিত।

সূত্র: প্রেস টিভি

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com