ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, কেন? Logo ইউরোপকে শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে Logo লাইসেন্স প্রক্রিয়ায় যুক্ত হতে চান ড্রাইভিং স্কুল মালিকরা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক Logo শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, এইচএসসি পাসেও আবেদন Logo স্থগিত পরীক্ষার ভুয়া সময়সূচি ফেসবুকে, সতর্ক করল কর্তৃপক্ষ Logo জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : রাশেদ তিতুমীর Logo উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, গ্যাস পাওয়ার আশা ‘মোবারকপুরের কূপে’ Logo মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির Logo এবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

১ মে সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে সমাবেশ করবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আগামী ১ মে রাজধানীর পুরানা পল্টন মোড়ে লক্ষাধিক শ্রমিক নিয়ে এই সমাবেশ করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনম শামসুল ইসলাম।

সোমবার (২৮ এপ্রিল) জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভায় এসব কথা জানান আনম শামসুল ইসলাম।

এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে জানানো হয়, শ্রমিকদের দাবি ও উন্নয়নে ১৯৬৮ সাল থেকে আমাদের এই সংগঠন কাজ করে। সরকার থেকে নিবন্ধিত ও নিবন্ধন ছাড়া আরও অনেক সংগঠন আমাদের সঙ্গে কাজ করে।

সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর শ্রমিকদের জন্য কাজ করতে আমরা আমাদের নামে কিংবা বেনামেও ঠিকভাবে মাঠে নামতে পারিনি। শ্রমিক দিবসের অনুষ্ঠান করতে গেলে সেখানেও বাধা পেয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আমরা সরকারের সঙ্গে বিভিন্নভাবে কাজ করছি। শিল্পকারখানায় সমস্যা ও আন্দোলন সামাল দিতেও নানানভাবে আলোচনা করেছি। ভবিষ্যতে আমরা শ্রমিকদের প্রয়োজনে আরও বৃহৎ ভূমিকা রাখবো।

মতবিনিময় সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, কেন?

১ মে সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন

আপডেট সময় ০৩:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫