ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১২ তারিখ সঠিক দলকে বেছে নিন: তারেক রহমান

১২ তারিখ সঠিক দলকে বেছে নিন, পরদিন থেকেই দেশ গঠনে সবাই মিলে হাত দেব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধুপখোলা মাঠে এবারের নির্বাচনি প্রচারণা জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা যদি বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেন আমরা নির্বাচনের পরদিন থেকেই দেশ গঠনে সবাই মিলে হাত দেব।’

প্রয়াত বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আপনাদের নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার কথা স্মরণ আছে। তিনি কিছুদিন আগেও আমাদের মাঝে ছিলেন। আজ তিনি নেই। তার ওপর স্বৈরাচার সরকার মিথ্যা মামলা, মোকদ্দমা দিয়ে, কারাবন্দি করে নির্যাতন করেছিল। তাকে দেশ ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি যাননি। বলেছিলেন এদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। এই মাঠে আমরা যারা আছি আমাদেরও এ দেশের বাইরে কোনো ঠিকানা নেই।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে যেসব দল আছে তাদের মধ্যে বিএনপির একমাত্র দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। আসুন, ১২ তারিখ সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে ভোট দেই।’

এসময় তিনি ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।

পুরান ঢাকার গ্যাস সংকট, বুড়িগঙ্গা নদীর দুষণ রোধসহ নানা পরিকল্পনার কথাও জানান তারেক রহমান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১২ তারিখ সঠিক দলকে বেছে নিন: তারেক রহমান

আপডেট সময় ০৯:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬