ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৩ Logo ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০ Logo আইসিসির প্রেসিডেন্টসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা Logo বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক Logo চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন দাদি-নাতনি, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ Logo বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, আটক ১ Logo গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬ Logo কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ Logo দোয়া কবুল হয়নি নাকি অন্যভাবে কবুল হয়েছে? ইসলামের ব্যাখ্যা Logo ৩ জেলার ডিসি প্রত্যাহার

কাশ্মীরে ৪.৬ মাত্রার ভূমিকম্প

জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তাদের মতে, ভোর ৫টা ৩৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাত্তান এলাকা। এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

এনসিএস জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯ দশমিক ০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২ দশমিক ৭৮ ডিগ্রি।

ভারতের ভূমিকম্প ঝুঁকির মানচিত্র অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ‘সিসমিক জোন–৫’-এর অন্তর্ভুক্ত, যা দেশের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি। অতীতে এই এলাকায় বেশ কয়েকটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে।

২০০৪ সালের ২৬ ডিসেম্বরের ভয়াবহ ভূমিকম্পের ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী সুনামি সৃষ্টি হয়। এতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছিল বলে জানিয়েছে আন্দামান ও নিকোবর প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত অগভীর ভূমিকম্প গভীর ভূমিকম্পের তুলনায় বেশি ক্ষতিকর হয়ে থাকে। কারণ, অগভীর ভূমিকম্পে উৎপন্ন কম্পন দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে যায়, ফলে ভূমি বেশি কাঁপে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৩

কাশ্মীরে ৪.৬ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ০২:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬