শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করবে ইইউ?

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর’কে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে জোরালো আলোচনা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। 

দীর্ঘদিনের দ্বিধাদ্বন্দ্বে ইতি টেনে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ২৭টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই স্পর্শকাতর প্রস্তাবটি নিয়ে বিতর্কে বসছেন। এর আগে ফ্রান্স, ইতালি এবং স্পেনের মতো প্রভাবশালী দেশগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও সাম্প্রতিক সময়ে তাদের অবস্থানে নাটকীয় পরিবর্তন এসেছে বলে জানা গেছে। 

কূটনীতিকদের মতে, তেহরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কঠোর অবস্থান এবং রাশিয়াকে সামরিক সহায়তা প্রদানের অভিযোগে ক্ষুব্ধ হয়েই ইউরোপীয় দেশগুলো এখন আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করার পক্ষে মত দিচ্ছে।

এদিকে ইউরোপের এমন সম্ভাব্য পদক্ষেপের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, আইআরজিসি-কে সন্ত্রাসী তকমা দেওয়া হলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সেনাবাহিনীকেও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করবে তারা।

এর আগে ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল, তার প্রতিক্রিয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম-কে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিল তেহরান। বর্তমানে কানাডা, অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের মতো হাতেগোনা কয়েকটি দেশ আইআরজিসি-কে এই তালিকায় রেখেছে।

সূত্র: আরটি

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com