শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

ইরানে বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা করছেন। ইরানের সঙ্গে তাদের পরমাণু কার্যক্রম এবং মিসাইল উৎপাদন নিয়ে আলোচনা করেছিল মার্কিনিরা। কিন্তু প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় এখন দেশটিতে হামলার চিন্তাভাবনা করছেন ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি ইরানকে চুক্তি করার আহ্বান জানান। ট্রাম্প হুমকির সুরে বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না।

তিনি জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল নৌবহর যাচ্ছে এবং সময় শেষ হয়ে যাচ্ছে। এর আগেই চুক্তি করতে হবে। নয়ত গত বছরের জুনে পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল এবার এরচেয়ে বড় হামলা চালানো হবে।

গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের সহায়তার অজুহাতে ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন।

সূত্র: সিএনএন

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com