ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা Logo ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ Logo আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, আশা ড. তিতুমীরের Logo মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : মাহাদী আমিন

বিদ্রোহী প্রার্থীরা যদি আলাপ-আলোচনার পরেও নির্বাচনের মাঠে থেকে যায়, তাহলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন  বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ সময়সূচি জানান।

তিনি জানান, ঘোষিত তফসিল মোতাবেক বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন।

এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন।

তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। তারপর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে, রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন।

সিলেট সফরে তারেক রহমানের সফরসঙ্গী হবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ নেতারা।

এদিকে আজ রাত ১২টা ১ মিনিটে— অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে বিএনপির নির্বাচনী থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থে মূল্যায়িত হয়, তা হলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে।’

নির্বাচনের মাঠে বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে, তাদের নিয়ে দলের পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এখনো নির্বাচন পরিচালনা কমিটি থেকে তাদের সঙ্গে আলোচনা চলছে। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এসব প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। তারপরও যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : মাহাদী আমিন

আপডেট সময় ০৩:১২:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬