বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালান-হৃদয়ের ফিফটিতে ঢাকাকে ১৮২ রানের লক্ষ্য দিল রংপুর

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ফিফটিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে রংপুর রাইডার্স। আজ শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর।

টস জিতে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন আলী রংপুরকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের পুরো সুযোগ কাজে লাগায় রংপুরের ওপেনিং জুটি। ডেভিড মালান ও তাওহীদ হৃদয় উদ্বোধনী জুটিতেই ১২৬ রান যোগ করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

ইনিংসের সর্বোচ্চ ৭৮ রান করেন মালান। ৪৯ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকান। ১৫তম ওভারে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে হৃদয় খেলেন ৬২ রানের ঝকঝকে ইনিংস। ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কা মারার পর ১৮তম ওভারে মারুফ মৃধার বলে ক্যাচ তুলে দেন তিনি। তখন দলের রান দাঁড়ায় ১৫৯।

দুজনের বিদায়ের পর শেষ দিকে কাইল মেয়ার্স কিছুটা ঝড় তোলেন। ১৬ বলে ২ ছক্কা ও ১ চারে ২৪ রান করেন তিনি। খুশদিল শাহ ৭ বলে অপরাজিত থাকেন ৬ রানে। বাকিরা বড় অবদান রাখতে না পারলেও নির্ধারিত ওভার শেষে সম্মানজনক সংগ্রহ পায় রংপুর।

ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, ৩৩ রান খরচায় নেন ২ উইকেট। মারুফ মৃধা ৪১ রান দিয়ে পান ১ উইকেট। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়েন তাসকিন আহমেদ, ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ১ উইকেট।

পয়েন্ট টেবিলের হিসেবে ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা ঢাকার জন্য এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে থাকা রংপুর রাইডার্স এই ম্যাচ জিতলেই নিশ্চিত করবে প্লে-অফ। 

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com