শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

বঙ্গোপসাগরে ৫০০ কিমি এলাকাজুড়ে নোটাম জারি ভারতের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে ৫০০ কিমি এলাকাজুড়ে নোটাম জারি করেছে ভারত। 

স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি দিবাগত রাত ২টা থেকে ১৩ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত এই নোটাম জারি করা হয়েছে।

নোটাম হচ্ছে- নোটিস টু এয়ার মিশন। অর্থাৎ উল্লিখিত সময়ের জন্য ওই এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জানা গেছে, এই নোটাম জারি করা হয়েছে ৫০০ কিমি দীর্ঘ এলাকাজুড়ে। বিশাখাপত্তপনম থেকে এই নোটাম জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতী নৌবাহিনী কোনও মিসাইলের পরীক্ষা চালাতে পারে ওই এলাকায়।

এর আগে ওড়িশার চাঁদিপুর থেকে বঙ্গোপসাগরে পিনাকা দূরপাল্লার মিসাইলের সফল পরীক্ষা করা হয় গত ২৯ ডিসেম্বর। তার আগে গত ২৩ ডিসেম্বর সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করে ভারত। 

জানা গেছে, ওই দিন কালাম ৪ সিরিজের পরমাণু বোমা বহনে সক্ষম মিসাইলের সফল পরীক্ষা চালায় ডিআরডিও। সেই মিসাইলের রেঞ্জ প্রায় ৩৫০০ কিলোমিটার। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com