রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-দীপু মনি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় রাজধানীর বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায় স্বৈরাচারী আওয়ামী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আবেদন মঞ্জুর করেন।

তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই মামলার বাদি মো. দুর্জয় আহম্মেদ (২৮) বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে বাড্ডা থানার মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলি মাথায় রাস্তায় অবস্থানকালে তার ওপর গুলি করা হয়।

এতে বাদির দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া, মাথায় পেছনে আঘাত লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ৯০ জনের নামে মামলাটি দায়ের করেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com