ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য’ Logo গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায় Logo দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Logo নাচের মঞ্চ থেকে যুদ্ধক্ষেত্রে, হিউম্যানয়েড রোবট প্রস্তুত করছে চীন Logo জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২ বছর পর ফের বেতনজট Logo লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০ Logo প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে Logo অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী Logo জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী Logo রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের

কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর কিছু কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাত সুরভীর ঘটনা, হবিগঞ্জে এক ছাত্র নেতাকে গ্রেফতারের ঘটনা একই সূত্রে গাথা।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুর আদালত থেকে জামিনে মুক্তি লাভের পর সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে সুরভীর খোঁজ নিতে তার টঙ্গীর বাস ভবনে যান নাহিদ ইসলাম। পরে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সুরভী যদি কোনো অন্যায় করে থাকেন তবে দেশের একজন নাগরিক হিসেবে যে অধিকার ছিলো সেটা তিনি পাননি। কিছু কিছু মিডিয়া জুলাই অভ্যুত্থানের নেতার বিরুদ্ধে কোনো কিছু পেলেই সত্য-মিথ্যা যাচাই না করে তা ঢালাওভাবে প্রচার করে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে। আওয়ামী লীগের দোসররা যেন দলে অনুপ্রবেশ না করতে পারে আমাদের দলের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছে।

এসময় সাংবাদিক ও মিডিয়াগুলোকে নিরপেক্ষ অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বিরুদ্ধে সরব প্রতিবাদ ও জামিনে মুক্ত হওয়ার সঙ্গে সম্পৃক্ত গাজীপুর নাগরিক পার্টি, যুবশক্তি, ছাত্র শক্তি ও আইনজীবী ফোরামের সব সদস্যদের ধন্যবাদ জানান।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে গাজীপুর নাগরিক পার্টি, যুব শক্তি, ছাত্র শক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে সুরভীকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। একই দিন দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়। এছাড়া গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমাকে রিমান্ড দিছে।’

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

‘সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য’

কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬