ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে : আইসিটি মন্ত্রী Logo তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ? Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ফিরতে পারেন তিন তারকা Logo এনসিপির সমাবেশে বোমা হামলা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক Logo জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান Logo যমুনার তীব্র ভাঙনে বিলীন অর্ধশতাধিক বাড়িঘর, আতঙ্কে নদীপাড়ের মানুষ Logo ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১০ হাজার মানুষ Logo টেকনাফ-সেন্ট মার্টিন নৌ চলাচল বন্ধ Logo এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ

নাগরিক পদক দেবে ডিএনসিসি

নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা জানাতে ‘নাগরিক পদক’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ লক্ষ্যে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য ইতোমধ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।

ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন। গঠিত কমিটি নাগরিক পদকের জন্য প্রাপ্ত আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে। এরপর যোগ্য প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রস্তুত করে তা পর্যালোচনার জন্য ডিএনসিসির বোর্ড সভায় উপস্থাপন করা হবে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা গুণীজন ও সফল প্রতিষ্ঠানকে এই নাগরিক পদক প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। প্রশাসকের সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো।

ডিএনসিসি সূত্রে আরও জানা গেছে, গঠিত এই তিন সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে সংস্থাটির নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহকে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে থাকছেন ডিএনসিসির আইন কর্মকর্তা মমতাজ মহল।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে : আইসিটি মন্ত্রী

নাগরিক পদক দেবে ডিএনসিসি

আপডেট সময় ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫