শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

হাদি হত্যার বিচার নিশ্চিতে প্রয়োজনে এক মাস শাহবাগে থাকার ঘোষণা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিতের জন্য যদি এক মাসও শাহবাগে থাকতে হয়, তারা থাকবেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। 

শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে তিনি এসব ঘোষণা দেন।

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও যদি আশ্বাস দেন, আমরা রাজপথ ছাড়ব না। আমরা বিচার নিশ্চিত করেই ঘরে ফিরব। হাদি হত্যার বিচারের জন্য যদি এক মাসও থাকতে হয়, আমরা থাকব। রাজপথ ছাড়ব না। 

এর আগে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষও যোগ দিয়েছেন। তাদের সঙ্গে নারী ও শিশুরাও রয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com