বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডাস্টবিন থেকে উদ্ধার শিশু পেল মায়ের কোল

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া শিশু নায়লা এখন মায়ের কোলে। দীর্ঘ ৮১ দিন বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসা শেষে শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্বাবধানে চিকিৎসা ও সেবার পর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয়।

সোমবার সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার বাংলাদেশ নবজাতক হাসপাতালে সোনারগাঁ পৌর এলাকার নিঃসন্তান ব্যবসায়ী নজরুল ইসলাম বাচ্চু দম্পতির কাছে হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব, নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ অন্যান্যরা।

ডা. মজিবুর রহমান মুজিব জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়ার হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্বাবধানে সেখানে সার্বিক সেবায় নবজাতকটি সুস্থ হয়ে ওঠে।

তিনি বলেন, নবজাতকরা নিষ্পাপ। যদি কোনো মা সন্তানের দেখভালে অক্ষম হন, তবে তিনি চাইলে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরিচয় গোপন রেখে আমরা শিশুটির দায়িত্ব নেব।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com