ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ Logo বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আমরা খুব উদ্বিগ্ন, সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নত হয়নি। আমরা মনে করি দ্রুতই তা উন্নত হবে।

সোমবার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। এ দেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন। সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে।

মির্জা ফখরুল বলেন, এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে। আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত গঠনমূলক একটি রাজনৈতিক দল।

বিএনপির এই নেতা বলেন, ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক রাজনৈতিক স্পস্ট  জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আমরা একমত পোষণ করি একই সাথে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যমে সমাধান করা উচিত।

ভারত প্রসঙ্গে তিনি আরো বলেন, একটা দেশের সাথে আরেকটা দেশের পারস্পরিক সম্মান রেখে সব রকম দাবি আদায়ের চেষ্টা করা হবে। আমরা তাদের সাথে ভালো আচরণ করলে তাদেরও বিরূপ আচরণ কমবে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬