ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে সহযোগিতার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের Logo ডালাসে চলছে ফ্রান্স-স্পেনের প্রথম সেমিফাইনালের প্রস্তুতি Logo ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ Logo মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩২৭ Logo ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর Logo নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী Logo আর্থিক খাত সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, নতুন ঋণেও ইতিবাচক অগ্রগতি Logo বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ

সেই আয়েশার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন : শিক্ষা উপদেষ্টা

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় বসতে পারেনি আয়েশা নামে এক শিক্ষার্থী। রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের ওই শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

 আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী।

এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’উল্লেখ্য, আয়েশা নামের ওই শিক্ষার্থীর বাবা নেই। মা স্ট্রোক করে আছেন হাসপাতালে। মাকে রেখে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তার।

আর এ কারণে তাকে বসতে দেওয়া হয়নি পরীক্ষায়। আয়েশা মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।পরীক্ষাকেন্দ্রে আয়েশার সঙ্গে আসা তার খালা সংবাদমাধ্যকে বলেন, আয়েশার বাবা নেই। সকালেই তার মা স্ট্রোক করেছেন। মা অসুস্থ হয়ে পড়ায় আয়েশার পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এ ঘটনার নিন্দা জানান। অনেকে বলেছেন, মানবিক বিবেচনায় আয়েশার পরীক্ষা নেওয়া যেত।
বাংলা৭১নিউজ/এবি
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে সহযোগিতার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের

সেই আয়েশার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন : শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ১২:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫