বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

পরপর ২ ওভারে তাইজুলের আঘাত, সেঞ্চুরিয়ান নিসাঙ্কার পর ফিরলেন ধনাঞ্জয়াও

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

শ্রীলংকা বড় রানের পাহাড়ে চাপা দেওয়ার চোখরাঙানিই দিচ্ছিল বাংলাদেশকে। তবে সাতসকালে তাইজুল ইসলাম সে শঙ্কায় বাধ সাধলেন। পরপর দুই ওভারে তুলে নিলেন দুই মহামূল্য উইকেট। আর তাতেই বাংলাদেশ দেখছে ম্যাচে ফেরার আশা।

১৫০ এর অপেক্ষায় থেকে দ্বিতীয় দিন শেষ করা পাথুম নিসাঙ্কা দিনের শুরুতেই মাইলফলকের দেখা পেয়ে গেছেন। তবে তিনি এরপর আর বেশি দূর এগোতে পারেননি। তাইজুল ইসলামের বলে তিনি ফিরে গেছেন সাজঘরে। 

বল দিনের শুরু থেকেই বেশ এদিক ওদিক হচ্ছিল। সেটাই কাল হলো নিসাঙ্কার। তাইজুলের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। তবে ফুলার লেন্থে পড়ে বলটা বাঁক নিয়ে বেরিয়ে গেল, তা দেখেই শটটা খেলার সিদ্ধান্ত বাদ দেন নিসাঙ্কা। যদিও রিফ্লেক্সের কারণে ব্যাটটা ঠিকই চলল, বলটা তার ব্যাটে লেগে চলে গেল শর্ট কভারে থাকা এনামুল হক বিজয়ের হাতে। ৩০৫ রানে তৃতীয় উইকেট খোয়ায় শ্রীলংকা। নিসাঙ্কা ফেরেন ১৫৮ রান করে।

এরপর লংকানরা চতুর্থ উইকেটও খুইয়েছে খুব দ্রুতই। সেই তাইজুলই এলেন দৃশ্যপটে। আঘাত করলেন পরের ওভারেই।

তাইজুলের করা আর্ম বলটা ফুলার লেন্থে পড়ে কোণাকুণি ভেতরে ঢুকছিল। ধনাঞ্জয়া ডি সিলভা স্পিনের জন্য খেলেছিলেন, ফলে বলটা সোজা গিয়ে তার ব্যাট এড়িয়ে আঘাত হানে প্যাডে। 

রিভিউ নিয়েছিলেন। তবে সেখানে দেখা যায় বলটা তার ব্যাটে লাগেনি আদৌ। পিচিং, ইমপ্যাক্ট ও হিটিং তিনটি জায়গাতেই জ্বলে ওঠে লাল বাতি। ফলে রিভিউটাও হারায় স্বাগতিকরা। ৩১৩ রানে দলটা হারায় ৪ উইকেট।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com