ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

মার্কিন ঘাঁটিতে সম্ভাব্য হামলার জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে ইরান

যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন করে সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের হামলার ঝুঁকিতে পড়বে— এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা।

বুধবার প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এসব পদক্ষেপ ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধমূলক আঘাতের ইঙ্গিত বহন করে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপে তিন ডজনেরও বেশি জ্বালানিবাহী বিমান পাঠিয়েছে। এসব বিমান প্রয়োজনে মার্কিন যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করবে অথবা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সম্ভাব্য হামলার সময় বোমারু বিমানের কার্যক্ষমতা বাড়াবে।

এদিকে,  ইরানের সাথে তাদের সংঘাতে হস্তক্ষেপের জন্য ইসরায়েল হোয়াইট হাউসের উপর চাপ সৃষ্টি করছে। এতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে আরও বিস্তৃত যুদ্ধের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি অভিযানে যোগ দেয় এবং ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডোতে হামলা চালায়, তাহলে ইরান-সমর্থিত হুতি মিলিশিয়া প্রায় নিশ্চিতভাবেই লোহিত সাগরে জাহাজগুলোতে হামলা শুরু করবে।

কর্মকর্তারা এসব জানিয়েছেন। তারা আরও যোগ করেছেন যে, ইরাক এবং সিরিয়ার ইরানপন্থি মিলিশিয়ারা সম্ভবত সেখানে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করার চেষ্টা করবে।

 এদিকে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরবসহ সমগ্র অঞ্চলের সামরিক ঘাঁটিতে কমান্ডাররা আমেরিকান সেনাদের উচ্চ সতর্কতা জারি করেছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০,০০০ এরও বেশি সেনা মোতায়েন রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

মার্কিন ঘাঁটিতে সম্ভাব্য হামলার জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে ইরান

আপডেট সময় ০৩:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫