রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ভারত থেকে তাদের ঠেলে দেওয়া হয়। পরে মাসুদপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।

৫৩ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান,আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা ও ১০জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের নাম ও ঠিকানা যাচাইয়ের কাজ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান ৫৩ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ।

এর আগে গত ৩ জুন ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে ও ২৭ মে গোমস্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com