রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

পুলিশ বস্তা খুলতেই ছেলের মরদেহ পেলেন বাবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিষ্ণপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

নিহতের বাবা করুনা সরকার ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন।

তিনি জানান, স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন তিনি। জনি মাঝেমধ্যে গার্মেন্টসে কাজ করেন আর এলাকার মাদকাসক্ত ছেলেদের সঙ্গে চলাফেরা করেন। গতরাত ৯টা থেকে জনি নিখোঁজ ছিলেন। সকালে খবর পান ড্রেনে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে আছে। এরপর পুলিশ এসে বস্তা থেকে মরদেহ বের করলে জনিকে শনাক্ত করেন তিনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মারধর বা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে হত্যার প্রকৃত কারণ পাওয়া যাবে। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com