ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহদী Logo প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে Logo গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০ Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

রাতেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান: রিপোর্ট

আজ শনিবার (১৪ জুন) রাতেই আবারও ইরানের মিসাইল হামলার আশঙ্কা করছে ইসরাইল। এজন্য নাগরিকদের সতর্ক করেছে দেশটির সেনা কর্তৃপক্ষ। শনিবার ইসরাইলের আর্মি রেডিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়েছে যে, আজ রাতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পরে ইরান।

এই হামলার তীব্রতা শুক্রবার রাতে চালানো ইরানের প্রতিশোধমূলক আক্রমণগুলোর মতোই হতে পারে বলেও জানানো হয় প্রতিবেদনে।

এর আগে শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে দুই শতাধিক হামলা চালায় ইসরাইল। এতে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তাসহ ১২ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন।

এছাড়া ইরানজুড়ে হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এই হামলার জবাবে ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এতে তিনজন ইসরাইলি নিহত হন। এছাড়া ইরানের হামলায় ইসরাইলের অন্তত সাত সেনা সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে হামলায় ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় ইরান। একজন নারী পাইলটকে আটক করার খবরও জানা যায়। তবে এই তথ্য অস্বীকার করে ইসরাইল।

বাংলা৭১নিউজ/সূত্র: আল জাজিরা

Tag :

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাতেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান: রিপোর্ট

আপডেট সময় ০৯:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫