বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

হজ শেষে ফিরতি ফ্লাইটে প্রথম দিনে (মঙ্গলবার) দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৯ এবং বাকি ৩ হাজার ৯৮৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন।

বুধবার (১১ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এবার হজে গিয়ে সৌদি আরবে মোট ২২ জন হজযাত্রী মারা গেছেন।

গত ৫ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে এক হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৩২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এবার সর্বমোট বাংলাদেশি হজযাত্রীর (ব্যবস্থাপনা সদস্যসহ) সংখ্যা ৮৭ হাজার ১৫৭ জন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছান। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়, শেষ হয় ৩১ মে।

এবার হজে গিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ২২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও দুইজন নারী। মক্কায় ১৪ জন, মদিনায় সাত জন ও আরাফার ময়দানে একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে হজ পোর্টাল থেকে জানা গেছে।

সর্বশেষ মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮) মক্কায় মারা যান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com