বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার নৌ-অবরোধ না তুললে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের বোয়িং বিমান চুক্তি আজ, ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার সকালের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

অস্ত্র-গুলিসহ সুন্দরবনে দুই দস্যু আটক

বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সুন্দরবনের বনদস্যু গ্রুপের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। আটকরা করিম শরীফ বনদস্যু গ্রুপের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় উপস্থিতি টের পেয়ে সেখানে আগে থেকে অবস্থান করা বনদস্যু করিম শরীফ গ্রুপের সদস্যরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়।

পরে বনের ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলিসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, কোস্টগার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com