রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

পল্লবীতে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন, ঘাতক প্রেমিক আটক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। নিহতরা হলেন- পাপ্পু ও দোলন আক্তার দোলা (২৮)।

পুলিশ বলছে, দোলার পরকীয়া প্রেমিক গাউস (৩৩) দুজনকে খুন করেছেন। তাকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় কিছুক্ষণ আগেই পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, ঘাতক পরকীয়া প্রেমিকের নাম গাউস। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়য়। নিহত দোলন আক্তার দোলার বাড়ি বরগুনার সদর উপজেলায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com