ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে গরিব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। শনিবার (২৪ মে) দিনব্যাপী জেলা শহরের আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

মেডিসিন, প্রসূতি, চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে সব ধরনের রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়।

শহরের রেহাইচর আদর্শ পাড়া গ্রামের সুমাইয়া বেগম জানান, গত তিনদিন ধরে তার ৪ বছরের মেয়ের শরীরে জ্বর। কিন্তু সেভাবে ডাক্তার দেখাতে পারেননি। সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনে এসেছেন। এসে চিকিৎসা পেয়েছেন। পেয়েছেন ওষুধও।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন। সেখান থেকে আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে সেনাবাহিনীর চিকিৎসা নিতে এসেছেন আলি-আকরাম।

তিনি জানান, তার ছয় বছর থেকে একটি চোখ নষ্ট। আরও একটি নষ্ট হতে যাচ্ছে। তাই সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনে এসেছেন। এসে চিকিৎসা শেষে ওষুধ নিয়ে বাড়ি ফিরলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওলিদ বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনজন বিশেষজ্ঞ দিনব্যাপী অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেন। চিকিৎসা শেষে যাদের যে ধরণের ওষুধ প্রয়োজন ফ্রি দেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

আপডেট সময় ০৩:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫