বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী

নজরুল পুরস্কার পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় ‘নজরুল পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। ২৪ মে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাতে ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুলসংগীত-চর্চায় নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। নজরুল পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা।

২৫ মে বিকেল ৪টায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠানে নজরুল পুরস্কার দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এ ছাড়া বাংলা একাডেমির ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। নজরুল চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি এ পুরস্কার চালু করে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com