ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত অনেকে

কলকাতার চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় পূজামণ্ডপে উপচে পড়া ভিড় ছিল। বাইরে সে সময় তুমুল বৃষ্টি চলছে। আর তাতেই মণ্ডপের ভিতরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ করে পূজামণ্ডপে শুরু হওয়া হুড়োহুড়িতে পদদলিত হয়ে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজারের।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি সূত্র বলছে, পূজামণ্ডপের কাঠামো ভেঙে এই বিপত্তি ঘটতে পারে।

সপ্তমীর সন্ধ্যায় উত্তর এবং মধ্য কলকাতায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। সে সময় চোরবাগানে মণ্ডপের ভিতরে হুড়োহুড়ি শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাদের মধ্যে একজন বলেন, বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপের ভিতরে প্রবেশের চেষ্টা করেন লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ। তারা পরস্পরকে ঠেলাঠেলি করতে থাকেন। তাতেই কয়েকজন মণ্ডপের ভিতরে বৃত্তাকার পথে পড়ে যান। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

সূত্রের খবর, চোরবাগানের মণ্ডপে প্রবেশ করার পরে একটি বৃত্তের মতো ‘এলিভেটেড করিডোর’ রয়েছে। সেখান দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ থেকে বেরতে হবে। সেই করিডোরেই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, সময় মতো পুলিশ বা উদ্ধারকর্মীরা হাজির হননি। তাতেই পূজামণ্ডপে এমন ট্র্যাজেডি ঘটেছে।

পূজার আয়োজক বিকাশ দাস জানিয়েছেন, কীভাবে এই কাণ্ড ঘটল, তা বোঝা যাচ্ছে না। আপাতত উদ্ধারকাজে জোর দেয়া হয়েছে। তার ভাষায়, ‘আহতদের হাসপাতালে নিয়ে যাওয়াই আমাদের প্রাথমিক কাজ। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাচ্ছে। ভিড়ের চাপে পদপিষ্ট কি না, স্পষ্ট নয়।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬