ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার Logo বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো Logo মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি Logo সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী Logo উন্নয়নকাজে কোনো কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী Logo শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ Logo কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে পোলট্রি ফিড শিল্প Logo অভিজিতের পর নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়া শহরের আকাশতারা এলাকার ইট ও বালু ব্যবসায়ী আবু তালেব হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় দেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ফিরোজ হোসেন ওরফে ফোকরা, মো. চাঁন মিয়া ও মো. বাপ্পারাজ ওরফে বাপ্পা। রায় ঘোষণার সময় আসামি চাঁন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন।

জানা গেছে, ২০২০ সালের ১৪ জুন বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়া এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আবু তালেবকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহত তালেবের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।

বগুড়া জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারুনূর রশিদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, আমরা সন্তুষ্ট।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় ০৭:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬