ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার Logo বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো Logo মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি Logo সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী Logo উন্নয়নকাজে কোনো কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী Logo শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ Logo কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে পোলট্রি ফিড শিল্প Logo অভিজিতের পর নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩

মধ্য ইউক্রেনের কিরোভোহরাদ অঞ্চলে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় তিনজন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন।

গভর্নর আন্দ্রি রাইকোভিচ টেলিগ্রামে জানান, যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। তুলনামূলকভাবে কম হামলার শিকার হওয়া এই অঞ্চলে ৩৬০টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ২৬টি স্থানে আঘাত হানা হয়।

তিনি বলেন, রাশিয়ার বাহিনী ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো, পরিবহন প্রতিষ্ঠান, রসদ সরবরাহকেন্দ্র এবং আবাসিক ভবনে হামলা চালিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর দেশটিতে ৫৮০টি রুশ ড্রোন হামলা চালায়। এর মধ্যে ৫৩৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩

আপডেট সময় ০১:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬