ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবীর রিজভীর শোক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন আব্দুল হাই। তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক শোক বার্তায় রিজভী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রিজভী বলেন, আব্দুল হাই ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের নীতি ও আদর্শে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী আব্দুল হাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, জনসেবার লক্ষ্য সামনে রেখে রাজনীতি করা আব্দুল হাই সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নিজ এলাকাসহ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তার গ্রহণযোগ্যতা ছিল।

রিজভী আরো বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে মানুষের বাক্‌স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে তার সংগ্রাম ছিল অবিস্মরণীয়।

তার মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন।

এদিকে আব্দুল হাইয়ের মৃত্যুতে পৃথক শোকবার্তা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবীর রিজভীর শোক

আপডেট সময় ১২:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬