ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

‘বার্থডে গার্ল’ লুকে উষ্ণতা ছড়ালেন অপু

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ঘিরে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসার কমতি ছিল না। বিশেষ দিনটিতে সাদাকালো আবহে কেক হাতে একাধিক ছবি প্রকাশ করে নতুন লুকে ধরা দিয়েছেন এই নায়িকা।

তার গ্ল্যামারাস উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি ছবির ক্যাপশনে লেখা ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন অপু। কখনো হাতে জন্মদিনের কেক, কখনো ক্যামেরার সামনে স্টাইলিশ ভঙ্গিতে দেখা গেছে তাকে। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বার্থডে গার্ল’।

তবে অপুর এই ক্যাপশন নিয়েই মন্তব্য করেছেন কয়েকজন নেটিজেন। তাদের কারও কারও মতে, ‘গার্ল’ শব্দটির পরিবর্তে ‘লেডি’ ব্যবহার করাই বেশি মানানসই। এক নেটিজেন লিখেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’

জন্মদিনে অপুর সাজপোশাক নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য দেখা গেছে।

তবে সমালোচনার চেয়ে শুভেচ্ছা ও প্রশংসার বার্তাই ছিল বেশি। ভক্তদের অনেকে তার সৌন্দর্য ও নতুন লুকের প্রশংসা করেছেন, পাশাপাশি জানিয়েছেন জন্মদিনের শুভ কামনা।

অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার মধ্যরাতে, অর্থাৎ রবিবারের প্রথম প্রহরে। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম।

আই লাভ ইউ।’ মায়ের প্রতি ছেলের ভালোবাসার এই বার্তাও ভক্তদের নজর কেড়েছে।

জন্মদিনের আগেও সাদাকালো আবহে একটি ভিডিও প্রকাশ করেছিলেন অপু। সেখানে নতুন সাজে দেখা যায় তাকে। ভিডিও ও ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

‘বার্থডে গার্ল’ লুকে উষ্ণতা ছড়ালেন অপু

আপডেট সময় ০১:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬