ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনে গিয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে মুম্বাইয়ে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক ব্যক্তি। শনিবার শহরের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অনুমতি ছাড়া রাজনৈতিক জমায়েত ঠেকাতে অভিযান চালায় পুলিশ। দিনের শুরুতে আগস্ট ক্রান্তি ময়দান থেকেই অন্তত ২০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকেরা।

রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানাতে মুম্বাইয়ে জড়ো হয়েছিলেন তারা। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, একই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতেও ব্যাপক ধরপাকড়ের খবর পাওয়া গেছে।

সেখানে প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আন্দোলনে গিয়ে অভিনেতা ইমরান খান আটক

আপডেট সময় ০৭:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬