বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওড়ের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (৪২) ও একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি ওরফে কাফিল উদ্দিন (২২)। তারা সম্পর্কে চাচা ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ধান কাটার জন্য সম্প্রতি কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা আসমত মিয়ার বাড়িতে আসেন। সকালে শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওরে ধান কাটতে যান তারা। বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কাফিল উদ্দিন হাওড়ে বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com