ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী Logo আ. লীগ নেতা বিপ্লব বড়ুয়া ও তার স্ত্রীসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির Logo হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সাড়ে ৩ কেজির দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি Logo ৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : প্রতিমন্ত্রী নুর Logo বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে, কংগ্রেসের অসন্তোষ Logo আইপিএল সম্প্রচার স্বত্বে প্রতিযোগিতার অভাবে চিন্তায় বিসিসিআই Logo বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩ Logo বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই : দুই আসামির জামিন শুনানি মঙ্গলবার

মাস্কের সঙ্গে দ্বন্দ্ব, কার্সরকে এআই মডেল দেওয়া বন্ধ করবে ওপেনএআই

ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেসএক্সের অধিগ্রহণ করা কোডিং প্ল্যাটফর্ম কার্সরকে এআই মডেল দেওয়া বন্ধ করার পরিকল্পনা করেছে ওপেনএআই। এর মধ্য দিয়ে ওপেনএআই ও মাস্কের দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও তীব্র হলো।

রয়টার্সের এক প্রতিবেদনে শুক্রবার জানানো হয়, কার্সরকে তাদের এআই মডেল সরবরাহ বন্ধ করার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়ের। আগামী ১২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

ওপেনএআইয়ের দাবি, স্পেসএক্স তাদের প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবহারের শর্ত মেনে ব্যবহার করবে কি না, সে বিষয়ে তারা আর নিশ্চিত নয়। মাস্কের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গের অভিজ্ঞতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআই বলেছে, বড় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সময় তারা সাধারণত বিশেষ চুক্তি করে। এতে প্রযুক্তির নিরাপদ ব্যবহার, ব্যবহারের নিয়ম এবং বিভিন্ন শর্ত নিশ্চিত করা হয়। তবে স্পেসএক্সের ক্ষেত্রে এসব শর্ত মানা হবে কি না, তা নিয়ে তাদের উদ্বেগ তৈরি হয়েছে।

ওপেনএআইয়ের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক।

তিনি লেখেন, এ বিষয়ে তিনি ‘কিছুই পরোয়া করেন না’। একই সঙ্গে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানকে ‘বিশ্বাসযোগ্য নন’ বলে মন্তব্য করেন তিনি।

মাস্ক ও স্যাম অল্টম্যানের বিরোধ অবশ্য নতুন নয়। ওপেনএআইয়ের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য এবং প্রতিষ্ঠানটির পরবর্তী বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছে।

এ নিয়ে ওপেনএআই ও অল্টম্যানের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা করেছিলেন মাস্ক।

চলতি বছর সেই মামলায় মাস্কের বিরুদ্ধে রায় যায়।

এদিকে কার্সরের সহপ্রতিষ্ঠাতা ও বর্তমানে স্পেসএক্সের নির্বাহী মাইকেল ট্রুয়েল জানিয়েছেন, বিষয়টি সমাধানে ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা চলছে।

ওপেনএআইয়ের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কার্সরে বিকল্প এআই মডেল ব্যবহারের সুযোগ বাড়ানোর কথা জানিয়েছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা টম ব্রাউন জানান, কার্সরে তাদের ‘ক্লড’ মডেল ব্যবহারের জন্য কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, কার্সরের পেছনে থাকা স্টার্টআপ অ্যানিস্ফিয়ারকে ৬০ বিলিয়ন ডলারের শেয়ারভিত্তিক চুক্তিতে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছিল স্পেসএক্স। চলতি বছরের জুনে এই চুক্তির ঘোষণা আসে। আগস্টেই অধিগ্রহণ সম্পন্ন করে স্পেসএক্স।

স্পেসএক্সের অধিগ্রহণের পরপরই কার্সরকে এআই মডেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল ওপেনএআই। এতে মাস্ক ও ওপেনএআইয়ের চলমান দ্বন্দ্ব নতুন মাত্রা পেল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী

মাস্কের সঙ্গে দ্বন্দ্ব, কার্সরকে এআই মডেল দেওয়া বন্ধ করবে ওপেনএআই

আপডেট সময় ০৩:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬