ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অচলাবস্থা কাটবে? Logo মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাংকে মিলল ১০ লাখ টাকা Logo জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত Logo সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, অভিযোগকারী নারীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ Logo দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন Logo বাংলাদেশ-ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে Logo বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংস্কার করতে হবে : আইনমন্ত্রী Logo সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত Logo বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী Logo জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ইরান-সৌদি আরবের যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তি ইরান এবং সৌদি আরবের মধ্যে বিদ্যমান ‘বিশ্বাসের সংকট’ দূর করতে দেশ দুটির মধ্যে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক। সোমবার (২৪ আগস্ট) ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকিয়া টিভির এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি জানান, বাগদাদের পক্ষ থেকে ইতোমধ্যেই তেহরান এবং রিয়াদ—উভয় দেশের সরকারের কাছে এই আনুষ্ঠানিক প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে।

ইরাকিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আল-আরাজি বলেন, দুই দেশের সম্পর্কের মূল সমস্যাটি হলো একে অপরের প্রতি গভীর বিশ্বাসের সংকট। এই সমঝোতা প্রস্তাবের মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের দ্বিধা ও টানাপোড়েন নিরসন সম্ভব বলে মনে করছে বাগদাদ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অচলাবস্থা কাটবে?

ইরান-সৌদি আরবের যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

আপডেট সময় ১২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬