ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের Logo মার্কিন পররাষ্ট্রনীতি ‘মিথ্যাচারের’ ওপর নির্ভরশীল: বাঘেই Logo শিক্ষকদের অশ্রু মুছতে ২১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী Logo স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি’দের বিশেষ শুভেচ্ছা জানালেন বিজয় Logo গ্যাস-বিদ্যুৎ সংকট ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ Logo উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় সংলাপের প্রস্তাব লি জে মিয়ংয়ের Logo মাদরাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী Logo মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস Logo ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তৈরী করছে চীন Logo রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী

মিশিগানে গুলিতে নিহত ৫, তল্লাশিতে মিলল সন্দেহভাজনেরও মরদেহ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। পরে একটি বনাঞ্চলের কাছে তার মরদেহ উদ্ধার করা হয়। বন্দুক হামলার ঘটনায় আহত একজন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

মিশিগান স্টেট পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিশিগানের মিসককি কাউন্টির একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে রাজ্য পুলিশের সদস্যরা সেখানে যান। ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনকে মরদেহ পড়ে থাকতে এবং একজনকে আহত অবস্থায় পান।

পুলিশ যাওয়ার আগেই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে তাকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। পরে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী।

তল্লাশির সময় অন্য একটি আবাসিক ভবনে আরও একজনের মরদেহ পায় পুলিশ। পরে সন্দেহভাজন হিকম্যানের গাড়ি একটি বনাঞ্চলের কাছে হুইটলক লেকের কাছাকাছি পাওয়া যায়। সেখানে হিকম্যান ছাড়াও আরও একজনকে মৃত অবস্থায় পায় পুলিশ। সবমিলিয়ে ৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য দেন আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের বিবৃতিতে লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তে জড়িত কর্মকর্তাদের জন্যও একটি কঠিন পরিস্থিতি।’

সূত্র: রয়টার্স

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

মিশিগানে গুলিতে নিহত ৫, তল্লাশিতে মিলল সন্দেহভাজনেরও মরদেহ

আপডেট সময় ১১:১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬