ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাগাল্যান্ডের গুহায় মিলল এমন নিদর্শন, যা বদলে দিতে পারে ইতিহাসের ধারণা Logo আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা Logo থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে Logo ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ Logo এলডিসি উত্তরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত ২৪ নভেম্বরের আগেই আসার সম্ভাবনা Logo তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে Logo শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পেছাল বাংলাদেশ Logo ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল Logo একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন Logo চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১২ তলা থেকে পথচারীর ওপর পড়েও বেঁচে গেলেন যুবক, প্রাণ গেল নারীর

জাপানের নাগোয়া শহরে একটি বহুতল ভবন থেকে পড়ে এক যুবক এক নারী পথচারীর ওপর আছড়ে পড়ার ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ওপর থেকে পড়ে যাওয়া যুবক গুরুতর আহত অবস্থায় জীবিত আছেন। গত রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নাগোয়া শহরের একটি ১২ তলা ভবনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ২৩ বছর। স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার নাম হোরা ইনাবা।

পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে ইনাবা এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি নামের ওই যুবক ভবনের ওপর থেকে নিচে পড়ে সরাসরি তার ওপর আঘাত করেন। নাগোয়া সিটি সাবওয়ের ইয়াবাচো স্টেশনের কাছের একটি অফিস ও আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর ইনাবার সঙ্গে থাকা বন্ধু দ্রুত পুলিশকে খবর দেন। তিনি জানান, ওপর থেকে একজন পড়ে তার বন্ধুকে গুরুতর আহত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চিকিৎসকরা জানান, ইনাবা রক্তক্ষরণজনিত শকে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, তাগুচি এখনো অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি, তাগুচি দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে গিয়েছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে নিচে ঝাঁপ দিয়েছিলেন। বিষয়টি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

জাপানে বহুতল ভবন থেকে পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৪ সালের আগস্টে ইয়োকোহামা স্টেশনের কাছে একটি ভবন থেকে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী নিচে পড়ে গেলে ৩২ বছর বয়সী এক নারী পথচারীর মৃত্যু হয়।

এছাড়া ২০২০ সালের অক্টোবরে ওসাকার একটি বাণিজ্যিক ভবন থেকে এক কিশোর ঝাঁপ দিলে নিচে থাকা ১৯ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী তার আঘাতে নিহত হন। ওই ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছিল। ঘনবসতিপূর্ণ জাপানি শহরগুলোতে বহুতল ভবনের সংখ্যা বেশি হওয়ায় এ ধরনের দুর্ঘটনা নিয়ে জননিরাপত্তার উদ্বেগ নতুন করে সামনে এসেছে।

সূত্র : দ্য মিরর।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগাল্যান্ডের গুহায় মিলল এমন নিদর্শন, যা বদলে দিতে পারে ইতিহাসের ধারণা

১২ তলা থেকে পথচারীর ওপর পড়েও বেঁচে গেলেন যুবক, প্রাণ গেল নারীর

আপডেট সময় ০১:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬