ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় ফুটবল ধোয়ার জন্য পুকুরে নেমে প্রাণ গেল তিন শিশুর Logo ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা Logo প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা Logo এক পাসপোর্টে দুই যাত্রা, প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী Logo জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ Logo এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, গ্যাস সংকটের শঙ্কা Logo তিন জেলায় চার নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি Logo ‘প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে’ Logo বিক্ষোভ মিছিল থেকে স্বামীকে আটক: অভিনেত্রী বললেন—লজ্জাজনক পরিস্থিতি Logo প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে : মন্ত্রী

সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সোমবার (২০ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত উন্নয়ন কণ্ঠস্বর শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

তিনি আরো বলেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের সাফল্য পেলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে পারেনি। অথচ এ খাতে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক এগিয়ে গেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। একইসঙ্গে ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করতে চলতি বাজেটে ট্যাক্স শিথিল রাখার ব্যবস্থা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ফুটবল ধোয়ার জন্য পুকুরে নেমে প্রাণ গেল তিন শিশুর

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে : মন্ত্রী

আপডেট সময় ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬