ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যাত্রাবাড়ীতে কিলঘুষিতে যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক Logo জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ পরিকল্পনায় সিডিএর বিকল্প প্রস্তাব Logo মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী Logo ফাইনাল শেষে মারপিট : যে ধরনের শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা? Logo এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা Logo মানিকগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১ Logo বিশ্বকাপ ফাইনালের শোয়ে পারিশ্রমিক পাননি বিটিএস-শাকিরা-ম্যাডোনারা! Logo আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী Logo মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন Logo জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে গিয়ে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি যুবক

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। স্প্যানিশরা ছাড়াও ইয়ামালদের সাফল্য কামনা করেছিল গাজার ফিলিস্তিনিরা। আর স্পেনের বিশ্বজয় দেখতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় সূত্রগুলোর দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় তাকে গুলি করা হয়। রোববার (স্থানীয় সময়) পশ্চিম তীরের দেইর জারির শহরে এ ঘটনা ঘটে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় বা বয়স প্রকাশ করেনি। ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আল জাজিরা জানিয়েছে, এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই তরুণ আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর দেইর জারির এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সামরিক অভিযান, বিক্ষোভ ও নিরাপত্তা অভিযানকে কেন্দ্র করে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থাগুলো বারবার এ অঞ্চলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।

কিন্তু এই ঘটনাও এমন এক সময়ে ঘটল, যখন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগে ব্যস্ত ছিলেন। 

বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই পশ্চিম তীরে ঘটে যাওয়া এই প্রাণহানির ঘটনা নতুন করে অঞ্চলটির অস্থির পরিস্থিতির দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে কিলঘুষিতে যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক

ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে গিয়ে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি যুবক

আপডেট সময় ০৫:৫১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬