বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

দুপুর ১টার মধ্যে রাজশাহী, রংপুর সিলেটসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া নদীবন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

ওমর ফারুক বলেন, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসময় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।

আবহাওয়া অধিদপ্তরের দৈনিক বুলেটিনের তথ্যমতে, শুক্রবার সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনী জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়িতে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com