মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সাড়ে ৪ মাস পর চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

দীর্ঘ চারমাস ১১ দিন পর চালু হলো চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়। ফলে ফেরি কুঞ্জলতা ও কদম দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়েছিল। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (৩ মে) থেকে ফেরি পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দিবে।

নাগেশ্বরীর ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, ফেরি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফেরি চালু হলে এ পথ আরো সহজ এবং সাশ্রয় হবে।

বিআইডব্লিউটিএর কুড়িগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নাব্যতা সংকটের কারণে এতোদিন ফেরি বন্ধ ছিল। প্রায় ২৬ কিলোমিটার নৌ রুটে ড্রেজিং করা হয়। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের উপযোগী হয়েছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com