বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন করে আলোচনার ইঙ্গিত চীন-যুক্তরাষ্ট্রের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বাণিজ্য আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে। খবর সিএনএনের।

মুখপাত্র বলেন, ‘চীনের সঙ্গে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র সম্প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে একাধিক বার্তা পাঠিয়েছে।

চীন বর্তমানে এই প্রস্তাব মূল্যায়ন করছে।’ তবে চীন স্পষ্ট করেছে যেকোনো আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে।  

এ বিষয়ে মুখপাত্র বলেন, ‘বাণিজ্য যুদ্ধ একতরফাভাবে যুক্তরাষ্ট্র শুরু করেছে। যদি তারা সত্যিই আলোচনা করতে চায়, তবে তাদের আন্তরিকতা দেখাতে হবে- যার মধ্যে তাদের ভুল সংশোধন করে একতরফা শুল্ক বৃদ্ধি বাতিল করার প্রস্তুতি নেওয়া অন্তর্ভুক্ত।

এই মন্তব্য বাণিজ্য যুদ্ধের জেরে উত্তপ্ত চীন-আমেরিকা সম্পর্কে কিছুটা উন্নতির ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন যে তার প্রশাসন চীনের সঙ্গে আলোচনা করছে, তবে চীন প্রতিবারই এই দাবি সরাসরি অস্বীকার করেছে।  

নারী সংস্কার কমিশন বাতিলসহ ৪ দাবিতে কাল হেফাজতের মহাসমাবেশ

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এখন সংকটের মুখে। গত মাসে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছেন, যার ফলে অনেক চীনা ব্যবসায়ীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

জবাবে চীনও আমেরিকান পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com