শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে

পাকিস্তানিদের ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল কাতার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ (পৌঁছানোর পর পাওয়া) ভিসা-সুবিধা স্থগিত করেছে কাতার।

দোহায় পাকিস্তান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগে থেকে ভিসা না নিয়ে কাতারে পৌঁছালে ইমিগ্রেশন কাউন্টারে ঢুকতে বাধা বা ঝামেলায় পড়তে পারেন পাকিস্তানের নাগরিকরা।

দূতাবাস বলেছে, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য “অন অ্যারাইভাল” ভিসা-সুবিধা বর্তমানে বন্ধ রয়েছে। যেকোনো বিড়ম্বনা এড়াতে কাতারে যাওয়ার আগে পাকিস্তানের নাগরিকদের যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

অন অ্যারাইভাল ভিসা-সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে এতে ‘বিদ্যমান পরিস্থিতির’ কথা উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com