শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করার কথা ছিল আজ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। 

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। 

এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬, আর অকটেনের দাম ১২০ টাকা করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামেই বিক্রি হয়েছে জ্বালানি তেল।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।

জ্বালানি তেলের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে। আর নির্বাহী আদেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com