ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য Logo দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo বাবাকে হারানোর পর প্রথমবার গোল পেলেন মেসি, ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ড্র Logo কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার Logo ৫৫ বছর পর বদলাচ্ছে অর্থবছর, কী কী পরিবর্তন আসছে Logo ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ, কুপিয়ে জখম Logo একবছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে কলেরা ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী Logo দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত? Logo দেড় হাজার টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭ Logo রাষ্ট্রপতির ক্ষমতা যতটা, সীমাবদ্ধতাও ততটা

৮০ বছরের বাবাকে লাঠি দিয়ে আঘাত, পরে পুুকুরে ফেলে হত্যার অভিযোগ

৮০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত। পরে ফেলে দেওয়া হয় পুকুরে। তিনি কোনোরকম ওপরে উঠে এলো আবারও ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়। এতেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এভাবেই নির্যাতন করে হোসেন আলী (৮০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী মৃত আহম্মদ মুন্সির ছেলে। আটকরা হলেন নিহতের ছেলে ভ‍্যানচালক রফিকুল ইসলাম ও তার বড় ছেলে ইব্রাহিম খলিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের বিরোধ চলছিল। আজ সকালে এ নিয়ে রফিকুল ইসলাম ও তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ অন‍্যরা মিলে বৃদ্ধ হোসেন আলীকে বকাবকি শুরু করেন। একপর্যায়ে হোসেন আলীর ওপর হামলা করা হয়। তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়।

বৃদ্ধ হোসেন আলী কোনোরকমে পুকুর থেকে উঠলে সঙ্গে সঙ্গে আবারও পুকুরে ফেলে দিলে মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাঈদ বলেন, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে ও নাতিরা বৃদ্ধ হোসেন আলীকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বৃদ্ধের ছেলে রফিকুল ইসলাম ও রফিকুলের বড় ছেলে ইব্রাহিম খলিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য

৮০ বছরের বাবাকে লাঠি দিয়ে আঘাত, পরে পুুকুরে ফেলে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৬:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬