রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের খাদ্য মজুদ রয়েছে এবং আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি।

বুধবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়বে। তবে এতে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে বেশি উৎপাদন করি। ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন আরও বাড়াতে সহায়ক হবে।

তিনি আরও জানান, বিদেশ থেকে আমদানিকৃত চালের গুণগত মান যাচাই-বাছাই ছাড়া তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে না। এ জন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com