ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুর্দি বাহিনীকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে সিআইএ?

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার বিষয়ে আলোচনা করছে। এমন তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তবে বুধবার (৪ মার্চ) পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়েছে কি না, তা পরিষ্কার নয়।

দীর্ঘদিন ধরে ইরান সরকারের বিরোধিতা করে আসছে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলো। তারা ইরানের কুর্দিস্তান প্রদেশসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এসব গোষ্ঠীর অনেক সদস্য ইরাক–ইরান সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে এবং দুই দেশের কুর্দি জনগোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অতীতেও কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করেছে। বিশেষ করে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় এবং পরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী লড়াইয়ে কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বর্তমান সংঘাতের মধ্যেই ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি পশ্চিমাঞ্চলে কুর্দি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ০৪:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬