ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা Logo ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট Logo যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান Logo স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক Logo আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

শ্রীলঙ্কার জলসীমায় ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার

শ্রীলঙ্কার জলসীমার নিকটে ডুবতে শুরু করা একটি ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। বুধবার (৪ মার্চ) ভোরে পাঠানো বিপদসংকেতের (ডিস্ট্রেস কল) পর দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সামরিক বিমান অংশ নেয়। তবে ইরানি ফ্রিগেটটি কী কারণে ডুবতে শুরু করেছিল- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

জাহাজটি ‘আইরিস ডেনা’ নামে পরিচিত একটি ফ্রিগেট বলে জানানো হয়েছে। সাধারণত প্রায় ১৮০ জন ক্রু নিয়ে চলাচলকারী এ জাহাজটি ভোরের দিকে বিপদ সংকেত পাঠায়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে আহতদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গালে শহরের প্রধান হাসপাতালকে আগেই প্রস্তুত রাখা হয়েছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাস্থলটি তাদের নির্ধারিত সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) অঞ্চলের মধ্যে পড়ে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের বাধ্যবাধকতা অনুযায়ীই তারা বিপদ সংকেতের জবাব দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

এদিকে সংসদে বিরোধী দলের এক আইনপ্রণেতা প্রশ্ন তোলেন, চলমান মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে জাহাজটি কোনো আক্রমণের শিকার হয়েছিল কি না। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার কারণ এখনো স্পষ্ট না হলেও দ্রুত ও সমন্বিত অভিযানের মাধ্যমে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে।

তথ্য সূত্র- আরব নিউজ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা

শ্রীলঙ্কার জলসীমায় ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার

আপডেট সময় ০২:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬