ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার Logo কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত Logo ১৫ আগস্টের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৫২, ভাটারা থানার মামলায় রিমান্ডে ১৫ Logo দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান Logo স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি Logo শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি Logo ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বেঁচে ফেরা ৩ বাংলাদেশি Logo নির্বাচনের আগে দিন দিন সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু Logo থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন ছোট নিশান, অবশেষে গ্রেপ্তার

ইসরায়েলের সাথে ইরানে হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্র

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। 

শনিবার ভোরে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী।  ইসরায়েলের সাথে এ হামলায় যৌথভাবে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের উপর হামলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান হিসেবে পরিচালিত হয়েছে।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

হামলার পর ইরান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮

ইসরায়েলের সাথে ইরানে হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬